রাস্তা পার হতে গিয়ে লড়ির ধাক্কায় গুরুতর জখম এক স্কুলছাত্রী। পরপর দুর্ঘটনার জেরে ক্ষোভে লড়ি ভাঙচুর করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার নতুনহাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত ছাত্রী সাগরিকা দাস কে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। পুলিশ লড়িটি আটক করলেও চালক পলাতক।
গতকাল রায়গঞ্জ শহরের শিলিগুড়িমোড়ে লড়ি চাপা পরে এক ছাত্রের মৃত্যুর পর আরও দুটি পথ দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৩ জন। শনিবার স্কুল থেকে ফেরার পথে রায়গঞ্জ থানার নতুনহাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে লড়ির ধাক্কায় গুরুতর জখম পঞ্চম শ্রেনীর ছাত্রী সাগরিকা দাস। লড়িটি পালিয়ে যেতে গেলেও স্থানীয় বাসিন্দারা পিছু ধাওয়া করে বারোদুয়ারির কাছে ধরে ফেলে ঘাতক লড়িটিকে। চালক ও খালাসি পালিয়ে গেলেও উত্তেজিত জনতা ভাঙচুর করে লড়িটি। গতকালের মতো যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারনে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী বারোদুয়ারি পৌঁছায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/5gAFGz34Hmw